সফল শিক্ষা উদ্যোক্তা হিসেবে ভারতের মাদার তেরেসা সম্মাননা পেলেন সৈয়দ আতিক

কালিমুল্লাহ ইকবাল

২০ মার্চ ২০২৪, ০৭:৩৪ পিএম


সফল শিক্ষা উদ্যোক্তা হিসেবে ভারতের মাদার তেরেসা সম্মাননা পেলেন সৈয়দ আতিক

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।


শিক্ষা বিস্তারে বিশেষ অবদানসহ সফল শিক্ষা উদ্যোক্তা হিসেবে  টংগীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আতিক এবার ভারতের মাদার তেরেসা সম্মাননা অ্যাওয়ার্ড -২০২৪ এ ভূষিত হয়েছেন। ভারত-বাংলাদেশ ঐতিহ্য সংরক্ষণ সোসাইটি গত ৯ মার্চ ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা প্রেসক্লাব অডিটোরিয়ামে এ  সম্মাননা প্রদান করে।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারত সরকারের সাংসদ শ্রী রেবতী ত্রিপুরা। 
 

শিক্ষা, চিকিৎসা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি,  সাংবাদিকতা, ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ভারত ও বাংলাদেশের ২১ জন সফল  ব্যক্তিকে এ মাদার তেরেসা সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
সৈয়দ আতিক শিক্ষা উদ্যোক্তা ছাড়াও  সাংবাদিক, লেখক ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে  ব্যাপক পরিচিত একজন মিডিয়া ব্যাক্তিত্ব।
 

উল্লেখ্য, সৈয়দ আতিক  ইতিপূর্বে শিক্ষা খাতে বিশেষ অবদানের জন্য   গাজীপুর জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা "জাতীয় শিক্ষা পদক-২০১৪" লাভ করেন। 
 

এ ছাড়াও তিনি টিভি রিপোটিং, অনুষ্ঠান নির্মান, সাংবাদিকতা, শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ দেশ বিদেশের বেশকিছু  গুরুত্বপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন।
 

আগামী ৩০মার্চ, শনিবার রাজধানীর উত্তরায় স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ও ভিন্নমাত্রা রিসার্চ সেন্টারের যৌথ আয়োজনে এ বছর বাংলাদেশ থেকে মাদার তেরেসা সম্মাননাপ্রাপ্তদের এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে।

 

 

Ads