তিউনিসিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ৩৪ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

০৩ মে ২০২৫, ০৭:০৮ পিএম


তিউনিসিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ৩৪ বছরের কারাদণ্ড

 

ত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার একটি আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী আলী লারাইদকে ৩৪ বছরের কারাদণ্ড দিয়েছে। সন্ত্রাসবাদ অভিযোগে এই রায় ঘোষণা করা হয়। তার বিরুদ্ধে ইরাক ও সিরিয়ায় জিহাদি যোদ্ধা পাঠানোর অভিযোগ প্রমাণিত হয়েছে। খবর, রয়টার্সের।

আলী লারাইদ ছিলেন ইসলামপন্থী দল এননাহদারের নেতা। ২০১১ সালের আরব বসন্তের পর তিউনিসিয়ায় অল্প সময়ের জন্য ক্ষমতায় ছিলেন এবং বর্তমান প্রেসিডেন্ট কাইস সাইদের কড়া সমালোচক হিসেবে পরিচিত।

তার আইনজীবী ওসামা বুথেলজা জানিয়েছেন, ২০২২ সালের ডিসেম্বর মাসে একটি সন্ত্রাসী গোষ্ঠী গঠন এবং তিউনিসিয়ান নাগরিকদের জিহাদি গোষ্ঠীতে পাঠানোর অভিযোগে লারাইদকে গ্রেফতার করা হয়।

তবে লারাইদ অভিযোগ অস্বীকার করেছেন এবং মামলাটিকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।

এ প্রসঙ্গে ১৮ এপ্রিল তিনি তিউনিসিয়ার প্রসিকিউটর অফিসে লেখা এক চিঠিতে বলেন, ‘আমি অপরাধী নই, বরং ভুয়া মামলার শিকার।’

গতকাল শুক্রবার (২ মে) আদালতের দেওয়া রায়ে নিরাপত্তা বাহিনীর সাবেক দুই সদস্য ফাতি আল-বালদি ও আব্দুল করিম আল-আবিদিকেও ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রেডিও মোসাইকি জানিয়েছে, মামলায় মোট আটজনকে ১৮ থেকে ৩৬ বছরের সাজা দেওয়া হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এটি প্রেসিডেন্ট সাইদের সমালোচকদের বিরুদ্ধে চলমান দমন-পীড়নের আরেকটি নজির।

 

Ads