ডব্লিউএইচওয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক মনোনীত সায়মা ওয়াজেদ

নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর ২০২৩, ০৭:৩২ পিএম


ডব্লিউএইচওয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক মনোনীত সায়মা ওয়াজেদ

 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে মনোনীত হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল। 
 

বুধবার (০১ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।  
 

ডব্লিউএইচওয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনে এক বৈঠকে সদস্য রাষ্ট্রগুলো সায়মা ওয়াজেদকে মনোনীত করার পক্ষে ভোট দিয়েছে। পরে ডব্লিউএইচওয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।


সায়মা ওয়াজেদ হোসেন পুতুল ৮টি ভোট পেয়েছেন। আর নেপালের ড. সম্ভু প্রসাদ আচার্য্য পেয়েছেন ২ ভোট। 

সুইজারল্যান্ডের জেনেভায় ২২-২৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য ১৫৪তম অধিবেশনে ডব্লিউএইচও’র নির্বাহী বোর্ডে মনোনয়ন জমা দেয়া হবে।

নবনিযুক্ত আঞ্চলিক পরিচালক ১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে দায়িত্ব গ্রহণ করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

Ads