জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে র‌্যালি মহড়া অনুষ্ঠিত

কালিমুল্লাহ ইকবাল

১০ মার্চ ২০২৪, ১০:২৪ পিএম


জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে র‌্যালি মহড়া অনুষ্ঠিত

ছবি- সংগৃহীত।


জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে গাজীপুর টঙ্গীতে ওয়াল্ড ভিশন টঙ্গী আরবান প্রোগ্রামের উদ্যোগে ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট বাংলাদেশ গড়বো’ এ প্রতিপাদ্যকে নিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১০মার্চ) সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজ মাঠে র‌্যালি, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

বিকালে সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজ মাঠ  থেকে স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক অভিভাবক সাধারণ মানুষদেরকে নিয়ে একটি র‌্যালি বের হয়ে শাখা রোড প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়।  

 

র‌্যালি শেষে ফায়ার সর্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর চৌকস কর্মকর্তাদের সহযোগিতায় স্কুল ও কলেজ মাঠে বিভিন্নভাবে অগ্নিকাণ্ড নির্বাপন এবং ভূমিকম্পে আটকাপড়া ও দুর্ঘটনা কবলিত ব্যক্তিদের উদ্ধারের কলা-কৌশল ও চিকিৎসার প্রয়োজনীয় পদক্ষেপ সমূহের মহড়া প্রদর্শন করেন। পাশাপাশি বাসা বাড়িতে সিলিন্ডার গ্যাসে আগুন লাগলে কিভাবে নিভাতে হয় এ বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়।

 

মহড়া প্রদর্শন শেষে প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে টঙ্গী আরবান প্রোগ্রামের ম্যানেজার মানষ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 

এতে বক্তব্য রাখেন টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু মুহাম্মদ সাজেদুল করিম জোয়ারদার, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, সিনিয়র শিক্ষক মোঃ শাহজাহান,ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ জসিম উদ্দিন, লিজা মিত্র, কামনাশিস প্রমুখ।

 

সভায় তিনি দুর্যোগ মোকাবেলায় সবাইকে সচেতন থাকা এবং অগ্নিকাণ্ড, ভূমিকম্প সহ যে কোনো বিপদে আতংকিত না হয়ে মোকাবেলা করার কৌশল শিখে রাখা এবং যে কোনো দুর্যোগে প্রশাসনকে অবহিত করার আহবান জানান।
 

উল্লেখ্য যে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে টঙ্গী আরবান প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বিশেষ ভূমিকা রাখে।

 

 

Ads