২ মে পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল ২০২৪, ০৮:৫৫ পিএম


২ মে পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

ছবি- সংগৃহীত।

 

সারাদেশে চলমান তাপপ্রবাহের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


শিশুশিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে মন্ত্রণালয়।

 

এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দেশের কিছু জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। 

Ads