প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সেনাপ্রধান

নয়ন তারা

১৩ অক্টোবর ২০২৪, ১০:০৩ পিএম


প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সেনাপ্রধান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (১৩ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সূত্র: লাদেশ সংবাদ সংস্থা (বাসস)

সাক্ষাৎকালে সেনাপ্রধান কুশলাদি বিনিময়ের পাশাপাশি সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। প্রধান উপদেষ্টা এ সময় সেনাপ্রধানকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

 

Ads