সরাইলে কলেজ ক্যাম্পাসে গাছে গাছে পাখির বাসা স্থাপন ছাত্রদলের

মোঃ আতিকুল ইসলাম

২৪ অক্টোবর ২০২৪, ১২:৫২ পিএম


সরাইলে কলেজ ক্যাম্পাসে গাছে গাছে পাখির বাসা স্থাপন ছাত্রদলের

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সরকারি কলেজ ক্যাম্পাসে পরিবেশ বান্ধব কর্মসূচি এর অংশ হিসেবে বিভিন্ন গাছে মাটির হাড়ি বেঁধে পাখির ‍‘নিরাপদ বাসা’ স্থাপন করেছে ছাত্রদল। বুধবার (২৩ অক্টোবর) উপজেলা ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক- এর নেতৃত্বে এ কার্যক্রম বাস্তবায়িত হয়।

এসময় সার্বিক সহযোগিতা'য় ছিলেন, সরাইল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান নাজ, সরাইল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী মিজানুর রহমান আশিক, সাধারণ সম্পাদক প্রার্থী নজরুল ইসলাম'সহ ছাত্রদলের উপজেলা ও কলেজ শাখার বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রিয় ক্যাম্পাসে ছাত্রদলের এই উদ্যোগ বাস্তবায়নে আনন্দিত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি দীর্ঘদিন পর সরাইল সরকারি কলেজে শুরু হলো ছাত্র কল্যাণমূলক রাজনীতি। যা আমাদের বহু দিনের আশা ও প্রত্যাশা ছিলো। এই ধরণের রাজনীতি চলমান থাকলে ক্যাম্পাস থাকবে নিরাপদ ও শান্তিপূর্ণ।

এসময় সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক বলেন, সরাইল সরকারি কলেজ ক্যাম্পাস ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ করতে যেমন ছাত্রদল কাজ করছে তেমনই পাখিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবেও যেনো সরাইল সরকারি কলেজ ক্যাম্পাস গড়ে উঠে সেই চেষ্টা ও করা হচ্ছে। অপরিকল্পিতভাবে গাছ কাটা'সহ নানা কারণে আজ চারিপাশ পাখিশূণ্য হয়ে যাচ্ছে। আজকে এখান থেকে আমরা কাজ শুরু করলাম, অন্যরাও যেনো এমন উদ্যোগ নিয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা পালন করে সেই আহ্বান জানাচ্ছি।

 

Ads