জুলাই কন্যা অসুস্থ সিরাজুম মুনিররাকে দেখতে গেলেন- উপদেষ্টা শারমীন
২৭ মে ২০২৫, ০৯:০৩ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলা শাখার মুখপাত্র জুলাই কন্যা অসুস্থ সিরাজুম মুনিররাকে (২০) আজ হাসপাতালে দেখতে গেলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
মঙ্গলবার (২৭ মে) ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (BMU) চিকিৎসাধীন অবস্থায় অসুস্থ সিরাজুম মুনিররাকে দেখতে যান তিনি।
পরে উপদেষ্টা শারমীন এস মুরশিদ সিরাজুম মুনিরার শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা দানের আশ্বাস দেন।
গত ২৪ মে সিরাজুম মনিরা মস্তিষ্কে রক্তক্ষরণ ও নাক দিয়ে রক্ত পড়া শুরু হলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কেবিন ব্লকের সাত তলায় আইসিইউ ইউনিটে ২ নম্বর বেডে ডাক্তার যাদব চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়।
মুনিরার মা জহুরা খাতুনের সাথে যোগাযোগ করে জানা গেছে , মুনিরার মস্তিষ্কের রক্তক্ষরণ এবং নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়েছে।


















