চিনিসহ দাম কমবে যেসব পণ্যের
০২ জুন ২০২৫, ০৫:০৬ পিএম
চিনি, স্যানিটারি ন্যাপকিনসহ এবারের প্রস্তাবিত বাজেটে বেশকিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের ভ্যাট কমানোর প্রস্তাব গৃহীত হয়েছে। আগামী ২০২৫-২৬ অর্থবছর থেকে এসব পণ্যের দাম কমতে পারে। তবে এবারের প্রস্তাবিত বাজেটের দাম কমার চেয়ে দাম বাড়ার তালিকা বড়।
সোমবার (২ জুন) জাতীয় গণমাধ্যমগুলোতে বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ বাজেট প্রস্তাব করেন।
যেসব পণ্যের দাম কমবে- চিনি, স্যানিটারি ন্যাপকিন, আইসক্রিম, ভূমি নিবন্ধন ফি, ক্যানসারের ওষুধ, ইনসুলিন, এলএনজি, টায়ার, দেশি তৈরি ই-বাইক, মাটির পাত্র-পেপার প্লেটস-অন্যান্য, কম্পিউটারের দেশে তৈরি বড় মনিটর, উড়োজাহাজ ভাড়া, লিথিয়াম-গ্রিফিন ব্যাটারি ইত্যাদি।
জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে ভিন্ন বাস্তবতায় এবার সংসদের বাইরে বাজেট উপস্থাপন করা হয়েছে ভিন্ন আঙ্গিকে। অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হয়।
১ জুলাই থেকে শুরু হতে যাওয়া নতুন ২০২৫-২৬ অর্থবছরের এই বাজেট প্রস্তাব পাস হবে আগামী ৩০ জুন।


















