বেআইনি পথে পা বাড়ানো যাবে না- সহকারি কমিশনারদের ভূমি উপদেষ্টা
০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ পিএম
বিশেষায়িত জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের জনবান্ধব ও যথাযথ সেবা প্রদানের মাধ্যমে জাতির কাছে সুপরিচতি হওয়ার আহ্বান জানিয়ে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন কোনো ভাবে বেআইনি পথে পা না দেওয়ার।
আজ রবিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষন কেন্দ্রে(এলএটিসি) নব নিযুক্ত সহকারী কমিশনার (ভূমি)গণের ‘৪৫ ও ৪৬’তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন- অনেক সহকারি কমিশনার (ভূমি) জনবান্ধব সেবা প্রদানের মাধ্যমে জাতির কাছে সুপরিচতি হয়েছে। তাদের অনুসরণ করতে হবে। অন্যথায় প্রশাসন ক্যাডারের অস্তিত্ব ভূলুণ্ঠিত হবে। মনে রাখতে হবে একটি উপজেলায় শাসন ব্যবস্থায় দ্বিতীয় ব্যক্তি সহকারি কমিশনার (ভূমি)। মানষিক চিন্তার উন্নয়ন ঘটাতে হবে পাশাপাশি মননে পরিবর্তন আনতে হবে।
উপদেষ্টা আরো বলেন- জাতির এক ক্রান্তিকালে আমরা দায়িত্বভার গ্রহণ করেছি। এই ক্রান্তিকালে সবাই প্রশাসনের ওপর আস্থা রেখেছিল। প্রশাসন ক্যাডার অনেক চ্যালেঞ্জ এর সম্মুখীন হয়েছিল আর এই চ্যালেঞ্জ দিনে দিনে এই বাড়ছে।
ভারতীয় উপমহাদেশের সিভিল সার্ভিসের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী সার্ভিস হলো প্রশাসন সার্ভিস। এখানে মাঠ প্রশাসন তো বটেই, কেন্দ্রীয় প্রশাসনেও সবচেয়ে বেশি কাজ করার সুযোগ রয়েছে। প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের উপর জাতির একটি বড় নির্ভরতা ও আস্থা রয়েছে, যা দেশের প্রশাসনিক ব্যবস্থা পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্যাডার কর্মকর্তারা জনগণের সেবা, উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের প্রতি তাদের আস্থা ও নির্ভরতা প্রকাশ করে। ভবিষতে সহকারি কমিশনার (ভূমি)গণ কর্মক্ষেত্রে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করে মাঠ প্রশাসনকে আরও সমৃদ্ধ করবে;বলেন আলী ইমাম মজুমদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠপ্রশাসন অনুবিভাগ) মোহাম্মদ মহফুজুর রহমান; ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভূমি প্রশাসন প্রশিক্ষন কেন্দ্র (এলএটিসি) এর উপ-পরিচালক(অর্থ ও প্রশাসন) খান এ সবুর খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভূমি প্রশাসন প্রশিক্ষন কেন্দ্রের(এলএটিসি) পরিচালক (ভারপ্রাপ্ত)রুমানা রহমান শম্পা।
অনুষ্ঠানের শেষভাগে প্রধান অতিথি ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্ঠা মহোদয়কে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ভূমি প্রশাসন প্রশিক্ষন কেন্দ্রের (এলএটিসি) পরিচালক (ভারপ্রাপ্ত)রুমানা রহমান শম্পা।


















