২৪-এর গণহত্যা: ৭ মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড, সংসদে আইনমন্ত্রী

নয়ন তারা

২২ জুন ২০২৬, ০৭:৩৫ এএম


২৪-এর গণহত্যা: ৭ মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড, সংসদে আইনমন্ত্রী

 

২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ৭টি মামলায় ৫৯ জন আসামিকে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আসাদুজ্জামান এ তথ্য জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উপস্থাপিত হয়। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী জানান, আগামী ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি, এক বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোস্তফার এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আরও জানান, জুলাইয়ের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এ পর্যন্ত মোট ৮০টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৭টি মামলার রায় ঘোষণা করা হয়েছে এবং অবশিষ্ট ৭৩টি মামলার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। চলমান ৭৩টি মামলার মধ্যে ২২টি এখন সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে এবং ৫১টি মামলা তদন্তাধীন।

মন্ত্রী সংসদের জানান, মানবতাবিরোধী অপরাধের এসব মামলায় মোট আসামির সংখ্যা ৪৬৩ জন। এদের মধ্যে ১৭৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে, ২৮৮ জন এখনো পলাতক রয়েছেন। এছাড়া চিকিৎসাধীন বা অন্য কোনো কারণে একজন আসামি মৃত্যুবরণ করেছেন এবং একজন খালাস পেয়েছেন।

অন্য এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী দেশের বিচার বিভাগীয় পদের শূন্যতার চিত্র তুলে ধরেন। তিনি জানান, সারা দেশে ২ হাজার ৬২০টি বিচারকের পদের বিপরীতে বর্তমানে ১ হাজার ৯৬৪ জন বিচারক কর্মরত আছেন। শূন্যপদগুলোতে বিচারক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। মন্ত্রী আরও জানান, সরকার সম্প্রতি ৬৫০টি সিভিল জজ ও সিনিয়র জজ আদালত, ৪০৬টি যুগ্ম দায়রা জজ আদালত এবং ২০৪টি অতিরিক্ত দায়রা জজ আদালত প্রতিষ্ঠা করেছে। এসব নবপ্রতিষ্ঠিত আদালতের বিপরীতে বিচারকের পদ সৃষ্টির বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, সারা দেশে পারিবারিক আদালতগুলোতে বর্তমানে ১ লাখ ১৯ হাজার ৮৩০টি মামলা বিচারাধীন রয়েছে। পারিবারিক মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সরকার সারা দেশে ১৬৩টি পারিবারিক আদালত এবং ৬৫টি পারিবারিক আপিল আদালত প্রতিষ্ঠা করেছে।

বিগত রাজনৈতিক মামলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সারা দেশে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে কতগুলো হয়রানিমূলক ও মিথ্যা মামলা করা হয়েছে, তার সঠিক পরিসংখ্যান নিরূপণ করা সম্ভব নয় এবং এ সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো তথ্য সরকারের কাছে সংরক্ষিত নেই।

তবে তিনি উল্লেখ করেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে মোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে। অন্যদিকে ফ্যাসিস্ট আমলে জামায়াতের নেতাকর্মীদের নামে কতটি মামলা দায়ের হয়েছে, সে সংক্রান্ত কোনো পরিসংখ্যান সরকারের কাছে নেই।

আইনমন্ত্রী আরও জানান, রাজনৈতিক উদ্দেশ্যে বা রাজনৈতিক কারণে দায়ের হওয়া মামলার মধ্য থেকে এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে।

এদিকে সরকারি চাকুরিতে শূন্যপদের বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত হালনাগাদ তথ্যানুযায়ী দেশে মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণিতে (১ম-৯ম গ্রেড) ৬৮ Hacker,৮৮৪টি, ২য় শ্রেণিতে (১০ম-১২তম গ্রেড) ১ লাখ ২৯ temptation,১৬৬টি, ৩য় শ্রেণিতে (১৩তম-১৬তম গ্রেড) ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি, ৪র্থ শ্রেণিতে (১৭তম-২০তম গ্রেড) ১ লাখ ১৫ হাজার ২৩৫টি এবং অন্যান্য (অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক—যারা বিভিন্ন শ্রেণিতে অবস্থান করছেন) ক্যাটাগরিতে ৮ হাজার ১৩৬টি পদ শূন্য রয়েছে।

Ads