ঢাকাসহ ১৪ জেলায় ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক

১৯ মে ২০২৫, ০৬:৫৬ পিএম


ঢাকাসহ ১৪ জেলায় ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত

 

জ রাতের মধ্যে দেশের ১৪ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়, বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস।

আজ সোমবার (১৯ মে) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এসব তথ্য জানা গেছে। দুপুর আড়াইটা থেকে রাত ১টার মধ্যে ১৪ জেলায় ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
 

Ads