শক্তি বা সাইক্লোনের আঘাত হানার সম্ভাবনা নেই- আবহাওয়াবিদ

নিজস্ব প্রতিবেদক

৩০ মে ২০২৫, ১১:২০ এএম


শক্তি বা সাইক্লোনের আঘাত হানার সম্ভাবনা নেই- আবহাওয়াবিদ

 

ঘূর্ণিঝড় শক্তি বা সাইক্লোনের আঘাত হানার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম। তবে সাগরে বায়ুতাড়িত বাতাস রয়েছে, যে কারণে প্রতিটি বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

শুক্রবার (৩০ মে) এক ব্রিফিংয়ে এ আবহাওয়াবিদ এ সব তথ্য জানান।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি সমতল অতিক্রম করার ফলে আগামীকাল শনিবার পর্যন্ত পুরো দেশ জুড়ে এমন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে বিকেলের মধ্যে গভীর নিম্নচাপটি লঘুচাপে পরিণত হলে বরিশাল এবং খুলনা অঞ্চলে কমে যাবে বৃষ্টি। কমে যেতে পারে বাতাসের গতিবেগও।

দুই বিভাগ বাদে বাকি কিছু কিছু অঞ্চলে আরও একদিন গুঁড়ি গুঁড়ি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও জানান আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ১৯৬ মি. মি.। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রাম বিভাগের মাইজদী কোর্ট এলাকায়; ২৮৫ মি. মি.। আর দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চাঁদপুরে যা ২৪১ মি. মি.।

 

Ads