সাউথইস্ট ব্যাংকের ২৯তম (ভার্চ্যুয়াল) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০ পিএম


সাউথইস্ট ব্যাংকের ২৯তম (ভার্চ্যুয়াল) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

 

সাউথইস্ট ব্যাংক পিএলসির ২৯তম (ভার্চ্যুয়াল) বার্ষিক সাধারণ সভা গত ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ইং রোজ বুধবার, সকাল ১১.০০ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে মাধ্যমে অনুষ্ঠিত হয়।

সভায় ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব আলমগীর কবির, এফসিএ সভাপতিত্ব করেন। সভায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহন করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান জনাব মো: আকিকুর রহমান, ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং উদ্যোক্তা পরিচালক জনাব এম. এ. কাশেম, ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং উদ্যোক্তা পরিচালক জনাব আজিম উদ্দিন আহমেদ, উদ্যোক্তা পরিচালক মিসেস দুলুমা আহমেদ, উদ্যোক্তা পরিচালক মিসেস জোসনা আরা কাশেম, পর্ষদের পরিচালকবৃন্দ - মিসেস রেহানা রহমান, জনাব নাসির উদ্দিন আহমেদ, জনাব মোঃ রফিকুল ইসলাম (প্রতিনিধি পরিচালক: এশিয়া ইন্স্যুরেন্স লিঃ), স্বতন্ত্র পরিচালক জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন। 

সভায় আরও সংযুক্ত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুদ্দীন মোঃ ছাদেক হোসাইন এবং কোম্পানী সচিব জনাব এ.কে.এম. নাজমুল হায়দার। ব্যাংকের সম্মানিত উদ্যোক্তাগণ এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ ডিজিটাল প্ল্যাটর্ফমে মাধ্যমে সভায় অংশগ্রহন করেন। 
 

 

Ads