রংপুরে মদ পানে ৫ জনের মৃত্যু
২৯ সেপ্টেম্বর ২০১৫, ০৫:০৬ পিএম
ষ্টাফ রিপোর্টার :: রংপুরের মাহীগঞ্জে চোলাই মদ পান করে চার জনের মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
যারা মারা গেলেন- নগরীর চাঁদহাটের বিহারী পাড়ার শুক্কুর আলীর ছেলে আব্দুল গফুর (৩৩), একই এলাকার শফীউদ্দিনের ছেলে মো. নাসিম (৪৫), তার ছোটভাই মনু মিয়া (৩৫) এরশাদ নগরের লক্ষ্মণ দাস (৫৮) ও বীরভদ্র বালাটারি রবাটসনগঞ্জ এলাকার আব্দুল লতিফের ছেলে আজমেরি। এছাড়া ৩ জন গুরুতর অসুস্থ্ হয়ে মজিদ মিয়া, জসিম মিয়া ও সোহাগ মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ৫ জনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে মদ বিক্রেতার বাড়িতে ভাংচুর চালায় বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এলাকাবাসী অভিযোগ করেন, বিহারিপাড়া এলাকার মিঠু ও সাইয়ার বাড়িতে স্পিরিট, বাড়িতে বানানো মদ ও নেশা জাতীয় দ্রব্য দীর্ঘদিন থেকে বিক্রি করে আসছিল।
রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী ৫ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন এবং লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





















