গাজীপুরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে ২ জন নিহত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০১ অক্টোবর ২০১৫, ০১:৪৮ পিএম


গাজীপুরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে ২ জন নিহত

ষ্টাফ রিপোর্টার :: গাজীপুরের কাভার্ডভ্যান ও বাসের সংঘর্ষে দুজনের মুত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাহারুল আলম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস মোড় এলাকায় টাঙ্গাইলগামী কাভার্ডভ্যানের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে দুটি যানের মধ্যে চাপা পড়ে ঘটনাস্থলে এক রিকশাচালক ও অজ্ঞাতপরিচয় এক যাত্রী মারা যান।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

দুর্ঘটনা কবলিত বাস ও কার্ভাডভ্যানটি জব্দ করা হলেও যান দু’টির চালক পালিয়ে গেছে।

Ads