জরায়ু ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সভা
০২ অক্টোবর ২০২৩, ০৭:১৩ পিএম
ছবি- সংগৃহীত।
টাঙ্গাইলের মির্জাপুরে ইপিআই কার্যক্রমে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
সভায় জানানো হয়,এ উপজেলায় ১০ থেকে ১৪ বছর বয়সী ৫ম থেকে ৯ম শ্রেণির ২০ হাজার ৬শত ৪০ জন শিক্ষার্থীকে এ টিকার আওতায় আনা হবে।এছাড়া স্কুল বহির্ভুত কিশোরীদেরও এ টিকা প্রদান করা হবে।এ উপজেলায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ১৮ দিন চলবে। এর মধ্যে ১০ দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২৭টি কেন্দ্রে ও ৮ দিন কমিউনিটি ক্লিনিকের ৩১২টি কেন্দ্রে এ ক্যাম্পেইন চলবে।এছাড়া ১৮ দিনই স্থায়ী টিকাদান কেন্দ্রেও এ টিকাদান সেবা পাওয়া যাবে।এ ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে ৭৮জন টিকাদান কর্মী,৩৯ জন সুপারভাইজান, ৩১৩ জন স্বেচ্ছাসেবক কাজ করবে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র।
এ টিকাদান কর্মসূচি বাস্তবায়নে এ উপজেলার সর্বস্তরের মানুষ ও শিক্ষার্থীদের বাবা-মার সহযোগিতা কামনা করেন,স্বাস্থ্য কর্মকর্তা।
সভায় উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো.ফরিদুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম,প্রাথমিক শিক্ষা অফিসার মো.শরীফ উদ্দিন,সমাজসেবা কর্মকর্তা মো.খায়রুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ তাফিয়া তাসনিম,পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো.আবুল হাসানাত আকন,মির্জাপুর থানার উপ-পরিদর্শক শাহজাহান মিয়া, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ইজাজুল হক,সাংবাদিক সামছুল ইসলাম সহিদ, সাংবাদিক এরশাদ মিয়া,সাংবাদিক নাজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

























