সরাইলের মানুষের কথা আমার স্মৃতিতে থাকবে; বিদায়ী ইউএনও

মোঃ আতিকুল ইসলাম

১১ ডিসেম্বর ২০২৩, ০৬:১০ এএম


সরাইলের মানুষের কথা আমার স্মৃতিতে থাকবে; বিদায়ী ইউএনও

বিদায় বেলায় সরাইল ইউএনও। ছবি–সংগৃহীত

 

বদলি জনিত কারণে বিদায় নিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া'র সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সরওয়ার উদ্দীন।

রবিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা'য় সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে ইউএনও'র বদলি উপলক্ষে বিদায় সংবর্ধণা ও আলোচনা সভা'র আয়োজন করা হয় উপজেলা পরিষদ ও সকল ইউনিয়ন পরিষদের উদ্যোগে।

 

অনুষ্ঠানে নিজের বক্তব্যে ইউএনও মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, সরকারি চাকরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জায়গায় স্থায়ী হওয়ার সুযোগ নেই প্রশাসনিক কর্মকর্তাদের। তবে সরাইলের মানুষের কথা আমার স্মৃতিতে থাকবে। শান্তিতে থাকুক সরাইল উপজেলার প্রতিটি মানুষ। আমার কর্মজীবনে আপনাদের সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি।  উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতাদের অনেক রকমের সহায়তা পেয়েছি।

 

নিজের অজান্তে ও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি আমি ক্ষমাপ্রার্থী। আপনাদের সরাইলে আমার ছোট্ট বাবুটির জন্ম হয়েছে। এই স্মৃতি মনে থাকবে সবসময়। আমার জন্য ও পরিবারের জন্য দোয়া করবেন।

 

এসময় ইউএনও ছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সরাইল উপজেলা পরিষদ চেয়ারম‌্যান আলহাজ্ব  রফিক উদ্দিন ঠাকুর,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া, সরাইল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.রোকেয়া বেগম, সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম প্রমুখ।

 

উল্লেখ্য, ২০২২ সালের ১৩ নভেম্বর সরাইলে ইউএনও হিসেবে যোগদান করেন মুহাম্মদ সরওয়ার উদ্দীন। বর্তমানে তিনি  উপজেলা নির্বাহী কর্মকর্তা নোয়াখালী মধুপুর হিসেবে পরবর্তীকালে কর্মস্থলে যোগ দিবেন বলে জানা গেছে।

 

Ads