খাগড়াছড়িতে ককটেল সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ এএম
খাগড়াছড়িতে পতিত ফ্যাসিস্টের ককটেল সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বান্দরবান সংসদীয় আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এমপি।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান এবং তিন পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাধবী মারমা।
সমাবেশে বক্তারা ককটেল সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ঘটনার প্রতিবাদ জানান। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পাশাপাশি জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
খাগড়াছড়ি জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।





























