মির্জাপুরে এমপি শুভকে সংবর্ধনা

শামীম মিয়া

২৮ জানুয়ারি ২০২৪, ০৫:৪৯ পিএম


মির্জাপুরে এমপি শুভকে সংবর্ধনা

ছবি- সংগৃহীত।


টাঙ্গাইল-৭(মির্জাপুর)আসনের নবনির্বাচিত এমপি খান আহমেদ শুভকে শনিবার বিকালে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মির্জাপুর উপজেলা শাখার পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়।

 

অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সহিনুর রহমান খানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,টাঙ্গাইল-৭ আসনের নবনির্বাচিত এমপি খান আহমেদ শুভ।

 

এসময় উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল মামুন খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ,টাঙ্গাইল জেলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ খুশনবিশ,মহিলা বিষয়ক সম্পাদক কামনুর নাহার মুন্নি,উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন,বংশীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সিরাজ,সিবিএ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উর্মিলা পাল প্রমুখ।

 

এছাড়াও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

 

Ads