বেনাপোলে দু’টি পিস্তলসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সদস্যরা
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৭ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
বেনাপোলে দুইটি পিস্তলসহ রুবেল হোসেন (৩৩) ও ইয়াসিন আলম (৩০) নামে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। রবিবার (৪ ফেব্রæয়ারি) পোর্ট থানার পুটখালী গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটক রুবেল হোসেন ও ইয়াসিন আলম বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের বাসিন্দা।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, রবিবার সকালে পুটখালী বল ফিল্ড নামক স্থানে পিস্তল নিয়ে দু’যুবক অবস্থান করছে এমন ধরনের গোপন খবর পেয়ে র্যাবর একটি টিম সেখানে অভিযান চালিয়ে হতে দু’টি পিস্তল সহ দুইজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে র্যাব জানায়।























