বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি খান আহমেদ শুভ

শামীম মিয়া

০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩১ পিএম


বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি খান আহমেদ শুভ

ছবি- সংগৃহীত।

 
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন টাঙ্গাইল-৭(মির্জাপুর)আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ। বুধবার এমপির ব্যক্তিগত সহকারি মীর আসিফ অনিক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জানা যায়, গত রোববার জাতীয় সংসদের ৫০টি স্থায়ী কমিটির মধ্যে ১২টি গঠন করা হয়। এর মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন গোলাম দস্তগীর গাজী। এ কমিটির সদস্যরা হলেন, বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আনোয়ারুল আজীম, আনোয়ারুল আশরাফ খান, আবদুল মোমিন মন্ডল, ওয়াকিল উদ্দিন, খান আহমেদ শুভ, রাগিবুল আহসান ও নাসের শাহরিয়ার জাহেদী।

 

দ্বাদশ নির্বাচনে আবারও নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচন হন খান আহমেদ শুভ। এর আগে শুভ এমপি ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত ফজলুর রহমান খান ফারুকের ছেলে।

Ads