গোপালগঞ্জের কোটালীপাড়ার প্রবীন সাংবাদিক সুবল চক্রবর্তীকে হত্যার হুমকি

নাবিলা খাঁন

১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৬ পিএম


গোপালগঞ্জের কোটালীপাড়ার প্রবীন সাংবাদিক সুবল চক্রবর্তীকে হত্যার হুমকি

ছবি- সংগৃহীত।



দৈনিক মানজমিন পত্রিকার গোপালগঞ্জের কোটালীপাড়া প্রতিনিধি, প্রবীন সাংবাদিক সুবল চক্রবর্তীকে হত্যার হুমকি দিয়েছে প্রতিবেশি প্রভাবশালীরা। জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাংবাদিক পরিবারকে এ জীবননাশের হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবীন সাংবাদিক সুবল চক্রবর্তী। 
 

এ ঘটনায় সাংবাদিক সুবল চক্রবর্তী কোটালীপাড়া থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। 
 

দুর্বৃত্তদের প্রতিনিয়ত প্রাণনাশের হুমকির মুখে সাংবাদিক পরিবারটি আতংকে দিন কাটাচ্ছেন। গত শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার হিরণ গ্রামে এ ঘটনা ঘটে। 
 

এ ঘটনায় দৈনিক মানবজমিন পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি সুবল চক্রবর্তী বাদী হয়ে উত্তর হিরণ গ্রামের মৃত মোহন খানের ছেলে ইলিয়াস খান (৫০) মিন্টু খান (৪২) ও হাবিব খান ফুলী (৪৬) সহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। 
 

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ ফিরোজ আলম জানান, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

 

 

Ads