মির্জাপুরে কুমুদিনী নার্সিং কলেজের ক্রীড়া প্রতিযোগিতা
২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩১ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী নার্সিং কলেজে প্রথম বারের মতো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নার্সিং হোস্টেল প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদা সাহা।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের শিক্ষা উপদেষ্টা একুশে পদকপ্রাপ্ত প্রতিভা মুৎসুদ্দি, ভারতেশ্বরী হোমসের পরিচালক সম্পা সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা.প্রদীপ কুমার রায়, সহকারি পরিচালক ডা.আলী আহসান, ডিজিএম অনিমেশ ভৌমিক, ভারতেশ্বরী হোমসের প্রিন্সিপাল মন্দিরা পাল, সিনিয়র শিক্ষক হেনা সুলতানা, কুমুদিনী নাসিং কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস, মেট্রন সিস্টার দিপালী পেরেরা, ভাইস প্রিন্সিপাল সিস্টার শেফালী সরকার প্রমুখ।
পরে বিভিন্ন ইভেন্টে নার্সিং কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

























