ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল

দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৩ পিএম


ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল

জ ২১শে ফেব্রুয়ারি রাত ১২.০১ মিনিটে খাগড়াছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনসহ পুষ্পস্তবক অর্পণ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মহান ভাষা দিবসের এ দিনটিতে নিহত সকল বীর শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

জেলার প্রতিটি মসজিদে মোনাজাত করা হয়। এছাড়া বিহার, মন্দির, গীর্জায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

খাগড়াছড়ি জেলায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

এসময় বাংলাদেশ আওয়ামী লীগ খাগড়াছড়ি জেলা শাখা ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

Ads