ভাষা শহীদদের স্মরণে টঙ্গী প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

কালিমুল্লাহ ইকবাল

২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৩ পিএম


ভাষা শহীদদের স্মরণে টঙ্গী প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।


মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে টঙ্গী প্রেসক্লাব।
 

বুধবার (২১ফেব্রুয়ারি) রাত ১২টা ১মিনিটের পর শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে অবস্থিত শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সাথে পুষ্পস্তবক অর্পণ করে টঙ্গী প্রেসক্লাব। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, সহ সম্পাদক রেজাউল কবির রাজিব, কার্যনির্বাহী সদস্য মাসুদ সরকারসহ এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র জুনিয়র সদস্য আল-আমিন হোসেন, শেখ রাজিব হাসান, জাহাঙ্গীর আকন্দ, নজরুল ইসলাম, আলমগীর হোসেন, টিটন ঘোষসহ প্রমুখ সাংবাদিকবৃন্দ ।

 

এ সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি,কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, বিল্লাল হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল হোসেন, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত সাখাওয়াত হোসেনসহ পুলিশ কর্মকর্তা ছাড়াও পুষ্পার্ঘ্য অর্পণ করেন আওয়ামী লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। 
 

এদিকে, মঙ্গলবার (২০ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে একুশে ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত ‘গাজীপুর সিটি কর্পোরেশনের সহযোগিতায় এসে নিজেরা গড়ি সামাজিক সংগঠন ধারাভাষ্য মঞ্চ থেকে বিভিন্ন দিকনির্দেশনা পরিবেশন করেণ।ধারাভাষ্য মঞ্চ থেকে আলোচনা শেষে শহীদানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

 

 

Ads