টঙ্গীতে কিশোরীদের শারীরিক সুরক্ষা ও বাল্যবিবাহ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত
০২ জুন ২০২৪, ০৬:৪১ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ টঙ্গী আরবান প্রোগ্রামের উদ্যোগে গাজীপুর মহানগরের টঙ্গী সিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা পরিষদের আয়োজনে পহেলা জুন স্কুলের কিশোরী ছাত্রীদের অংশগ্রহণে কিশোরীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও বাল্যবিবাহ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় ডাক্তারগণ স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক আলোচনা ও অন্যরা বাল্যবিবাহের কুফল বিষয়ে উপস্থাপনা করেন। এ সময় উপস্থিত ছিলেন মো. আরিফুল হক মামুন, গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের উপ-পরিচালক, মোঃ মোশাররফ হোসেন এএসপি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ডাঃ মোঃ মামুন, শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল এবং ডাঃ সিলভিয়া বিনতে করিম, ব্যবস্থাপক, নগর স্বাস্থ্য কেন্দ্র ডা.মোঃ শাহাব উদ্দিন, প্রধান শিক্ষক, আব্দুল হাকিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ জসিম উদ্দিন ও বনি হালদার।
তারা তাদের স্কুলের জন্য বাল্যবিবাহ এবং মিনস্ট্রেল হাইজিন কর্নার কমানোর বিষয়ে এসএমসি-র সাথে মিটিংও পরিচালনা করে। এ অনুষ্ঠানে ১৮০ জনেরও উপরে কিশোরী ছাত্রী উপস্থিত ছিলো।





















