শহীদ পরিবারকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আর্থিক সহায়তা প্রদান
২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭ পিএম
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নীলফামারীর শহীদ রুবেলের পরিবারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় জানানো হয়, সারা বাংলাদেশের শহীদ পরিবারগুলোকে সহায়তার চেষ্টা করছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। তারি ধারাবাহিকতায় নীলফামারীতেও শহীদ রুবেলের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ - সভাপতি, রংপুর - দিনাজপুর অঞ্চল পরিচালক জনাব গোলাম রব্বানী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নীলফামারী জেলা শাখার অন্যতম উপদেষ্টা মাওলানা আনতাজুল ইসলাম।
কেন্দ্রীয় সহকারি সাধারণ সম্পাদক জনাব আব্দুল মতিন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, রংপুর- দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক ও নীলফামারী জেলা সভাপতি মনিরুজ্জামান জুয়েল, নীলফামারী সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা কামরুজ্জামান, গোরগ্রাম ইউনিয়ন শাখার প্রধান উপদেষ্টা মাওলানা হুমায়ুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।






























