নীলফামারীতে 'কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’ এর উদ্বোধন
০১ অক্টোবর ২০২৪, ০১:২৪ পিএম
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম নীলফামারী শহর শাখা কর্তৃক ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’ এর উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) নীলফামারী শহরের একটি মিলনায়তনে বৃত্তি কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরকণ্ঠ পাঠক নীলফামারী শহর শাখার চেয়ারম্যান শফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফোরামের ভাইস-চেয়ারম্যান মাজেদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ফোরামের পৃষ্ঠপোষক সেলিম উদ্দীন, সিরাজুল ইসলাম, হাসান আলী, হাসনা জামিল, শিমুল ইসলামসহ অন্যান্য স্কুল ও মাদ্রাসা প্রতিনিধিবৃন্দ।
কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা আগামী ১৫ নভেম্বর ২০২৪ এ অনুষ্ঠিত হবে। এতে নীলফামারী শহরের যেকোনো স্কুল ও মাদরাসার ৪র্থ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
রেজিস্ট্রেশন চলবে ৫ নভেম্বর ২০২৪ পর্যন্ত। রেজিস্ট্রেশন করা যাবে অফলাইন এবং স্থানীয় স্কুল ও মাদ্রাসা প্রতিনিধির মাধ্যমে।




































