বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মেতেছে নারীরা
১৩ অক্টোবর ২০২৪, ০১:৫৯ পিএম
শারদীয় দুর্গোৎসবের শেষ দিন আজ। দেশের ন্যায় নীলফামারীতেও উৎসব ও শান্তিপুর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বিদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপুজা। শারদীয় দুর্গোৎসবে গেল কয়েকদিনে ধর্মীয় নানা আচারের পর আজ সকালে বিজয়া দশমীতে নারীরা মেতে উঠেন সিঁদুর খেলায়।
দুর্গাপূজা বাঙালী হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা শত শত বছর ধরে এই উৎসব উদযাপন করে আসছেন। নীলফামারীতেও
অনুষ্ঠিত হয় দুর্গোৎসবের শেষ সময়ের আনুষ্ঠানিকতা।
মন্ডপে মন্ডপে দেবী দুর্গাকে সিঁদুর দেওয়ার মাধ্যমে সিঁদুর খেলায় মতেন নারী-পুরুষ সকলেই। তিথি অনুযায়ী মহানবমীর বিহিত পুজা শেষে শুরু হয় বিজয়া দশমী। মন্ত্র আর উলু ধ্বনিতে মুখরিত হয় নীলফামারীর মন্ডপ গুলো।
শনিবার সকালেই ফুল ফল বেলপাতা সহ নানা সামগ্রী দিয়ে বিহীত পূজা শেষে জজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জগতের মঙ্গল কামনায় ভক্তরা দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন শুরু হয় বিজয়ার আনন্দ। শাস্ত্র মতে সিঁদুর খেলা সৌভাগ্য নিয়ে আসে। তাই অপরাজিতা পূজা আর দর্পণ বিসর্জন শেষে একে অপরকে সিঁদুর মাখিয়ে দেন নারীরা।
শাস্ত্রীয়ভাবে গতকালেই দুর্গাপূজা শেষ হয়েছিল কিন্তু কিন্তু দুর্গা উৎসবের যে আমেজ আজও সেটা ছিল লক্ষ্য করার মত। দেবী দুর্গাকে শেষবারের মতো দর্শন আর বিজয়ের আনন্দে মেতে উঠেছিল ভক্তরা।
তারা বলছেন, দেবী দুর্গাকে শেষবারের মতো দেখার জন্য সকাল সকাল মন্ডপে এসেছি। দেবী মা দুর্গাকে সিঁদুর মাখিয়ে এখন আমরাও সিঁদুর খেলছি। মায়ের বিদায় বেলায় মন খারাপ থাকলেও আমরা আনন্দের সাথে মাকে বিদায় জানাতে চাই।





























