আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে নারীর মত্যু

চৈতন্য চ্যাটার্জী

০১ জানুয়ারি ২০২৫, ০৮:১১ পিএম


আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে নারীর মত্যু

য়পুরহাটের আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে এক নারী আত্মহত্যা করেছে।  

গতকাল মঙ্গলবার মধ্য রাতে উপজেলার রায়কালি ইউনিয়নের হরিশাদী গ্রামের ইসরাফিল আলীর সদ্য বিবাহিত কন্যা এছমি বেগম (২১) নিজ শয়ন ঘরে অভিমান করে  সবার অগোচরে গলায় ফাঁস দেয়। উক্ত নারী আজ বুধবার সকালে নিজ শয়ন ঘর হতে বের না হওয়ায় পরিবারের লোকজন দরজা ভেংগে  দেখতে পায় গলায় ফাঁস দিয়ে মারা গেছে। ওই এলাকার ইউপি সদস্য মান্নান জানান গত ৬ মাস পূর্বে নওগাঁ জেলার উলিপুর গ্রামের  বিদেশ প্রবাসী ফজলে  রাব্বীর সাথে এছমির বিয়ে হয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম জানান, আত্মহত্যা প্রকৃত কারণ জানা যায়নি। এ ব্যাপারে আক্কেলপুর থানায় মেয়ের বাবা ইসরাফিল আলী বাদী হয়ে একটি ইউডি মামলা দায়ের করেছেন।  

Ads