ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর জেল-জরিমানা
০৮ জুলাই ২০২৫, ১২:০৭ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি
জয়পুরহাটের আক্কেলপুরে গাঁজা ও পেন্টাডল সেবনকালে দুই ব্যক্তিকে জেল জরিমানা করা হয়েছে।
সোবমার (৭জুলাই) রাতে উপজেলার বেগুনবাড়ি ও আওয়ালগাড়ি সহ বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জয়পুরহাটের উপ-পরিদর্শক দুলাল চন্দ্র প্রামানিক এর সার্বিক সহযোগীতায় সঙ্গিয় ফোর্স নিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান চালাচ্ছিলেন।
অভিযান পরিচালনাকালে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার গন্দর্ব্বপুর গ্রামের মো. শহীদুল ইসলামের পুত্র মো. শুভ হোসেন (২২) ও আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ি গ্রামের মো. লিয়াকত আলীর পুত্র মো. আরিফ হোসেন (২৬) এদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ও ২ পিস পেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন।
উদ্ধার শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট মনজুরুল আলম রাত্রি ১০টায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মো. শুভ হোসেনকে এক মাস ও মো. আরিফ হোসেনকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড এবং দুজনকে ৫০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।
নির্বাহী মাজিস্ট্রেট মনজুরুল আলম বলেন, মাদক সেবনকালে দু’জনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরবর্তীতে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ড ও নগদ অর্থদন্ড প্রদান করা হয়।
তিনি আরও বলেন, মাদক সেবনকারী ও বিক্রিকারী কাউকেই ছাড় দেওয়া হবে না।
















