লালপুরে পদত্যাগের হিরিক গনঅধিকার পরিষদ নেতাকর্মীদের

এ জেড সুজন মাহমুদ

০৬ অক্টোবর ২০২৫, ০১:৪১ পিএম


লালপুরে পদত্যাগের হিরিক গনঅধিকার পরিষদ নেতাকর্মীদের

 

নাটোরের লালপুরে গণঅধিকার পরিষদের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির মোট ৩৬ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন।

রোববার (৫ অক্টোবর) বিকেলে এই পদত্যাগের ঘোষণা দেন গণঅধিকার পরিষদ নাটোর জেলা কমিটির নারী ও শিশু বিষয়ক সম্পাদক মেহেন্নিকা পারভিন, লালপুর উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামারুজ্জামান, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল হেলালসহ দুড়দুড়িয়া ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির আরও ৩২ জন নেতাকর্মী।

গণঅধিকার পরিষদ লালপুর উপজেলা শাখার সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ বলেন, “আমাদের ব্যক্তিগত কারণে আমরা স্বেচ্ছায় একযোগে পদত্যাগ করেছি এবং পদত্যাগপত্র জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে গণঅধিকার পরিষদ নাটোর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট হারুন অর রশিদ বলেন, “বিষয়টি আমার জানা নেই। সংগঠনকে হেয় প্রতিপন্ন করার জন্য কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করতে পারে।”

 

Ads