বদলগাছীতে বিএনপিতে যোগ দিলো ১হাজার সনাতন ধর্মাবলম্বী পরিবার!
০৭ নভেম্বর ২০২৫, ১১:১৪ এএম
নওগাঁর বদলগাছী উপজেলায় ১ হাজার সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার স্বতঃস্ফূর্তভাবে বিএনপিতে যোগ দিয়েছে। ফজলে হুদা বাবুলকে বিএনপির এমপি প্রার্থী হিসেবে মনোনীত করায় তারা তাকে সমর্থন জানিয়ে ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শুরকালি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে, প্রধান অতিথিসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের হাতে ফুল নিয়ে আনুষ্ঠানিকভাবে তারা দলটিতে যোগ দেন। যোগদানের আয়োজন করেন স্থানীয় মথুরাপুর-আধাইপুর বহুমুখী যুব কল্যাণ ক্লাব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল, যিনি সদ্য ঘোষিত নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী,
যুগ্ন-সাধারন সম্পাদক-চেয়ারম্যান সাইদুর রহমান কেটু,
সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, রেজাউন নবী সান্ডু, আবু রায়হান গিটার ,নান্নুর রহমান, রোস্তম মেম্বার, ছাত্রদল , যুবদল, শ্রমিক দল ও মহিলা দল,শ্রমিক দল,কৃষকদল সহ বিএনপির সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
এসময় প্রধান অতিথি ফজলে হুদা বাবু বলেন, বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকার ও স্বাধীনতার পক্ষে। আজ যারা স্বেচ্ছায় আমাদের দলে যোগ দিয়েছেন, তাদের আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।
স্থানীয় নেতারা জানান, এ যোগদান বিএনপির জন্য বদলগাছীতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।























