চট্টগ্রাম প্রেসক্লাবকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৮ মার্চ ২০১৬, ০৩:৪৮ পিএম


চট্টগ্রাম প্রেসক্লাবকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা

প্রতিদিনের চিত্র ডেস্ক :: রোববার রাতে চট্টগ্রাম নগরীর কতোয়ালীতে অবস্থিত চট্টগ্রাম প্রেসক্লাবকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করেছে  ।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

কতোয়ালী থানার ডিউটি অফিসার এএসআই শুশান্ত  জানান, দু’টি মোটর সাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত পরপর দু’টি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। বিষয়টি এখনো তদন্ত চলছে। এঘটনা কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।

Ads