ঘুমাতে পাই ভয়
১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৭ পিএম
সারাদেশে বজ্রপাতে
মানুষ মরে কত
আগে ওমন বৃষ্টি হলে
মরেনি ঠিক তত?
ভূমিকম্প জলোচ্ছ্বাসও
দিনে-দিনে বাড়ছে
জমি,ফসল,মানুষ সকল
ওদের কাছে হারছে।
পরিসংখ্যান,তথ্য ঘেটে
অনেক যায় যে জানা
বাংলাদেশের বনভূমি
নেই যে ষোলো আনা।
বনভূমি কম থাকাতে
এমন দশা হয়
নাকের ওপর তৈল দিয়ে তাই
ঘুমাতে পাই ভয়!




















