বাবা-মা'র ঋণ
১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫৭ পিএম
বাবা-মায়ে হাতে ধরে
চলার নিয়ম দেখান
আলোকিত জীবন গড়ার
মধুর মন্ত্র শেখান।
আমার জীবন ছিল যখন
বাবা-মায়ের ওপর
কষ্ট বুকেও চাইতেন তাঁরা
আমার মাথায় টোপর।
বাবা-মাকে কাছে পেলে
আমার শক্তি বাড়ে
তাঁদের দোয়ায় আমার দেহের
অসুখ-বিসুখ সারে।
আজকে আমি বড় হলাম
তাঁদের আশার মতন
তাঁদের ঋণের হয় না পূরণ
যতোই করি যতন।


















