শরৎ এলেই

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৪ পিএম


শরৎ এলেই

শরৎ এলেই প্রকৃতিটা প্রাণ ফিরে পায়
পত্র-পল্লব মিষ্টি হাসে সজীবতায়।
শরৎ এলেই ভোর বেলাতে শিশির ঝরে
সূর্যোদয়ে শিশিরকণা যায় যে সরে।

শরৎ এলেই নদী নালার পানি কমে
জলাশয়ে শাপলা ফুলের মেলা জমে।
শরৎ এলেই গাছের ডালে শিউলি ফোটে
জুঁই শেফালি মালতি টগর ফুলও জোটে।

শরৎ এলেই আকাশজুড়ে মেঘরা ভাসে
নীলাম্বরে শুভ্র মেঘের ভেলা হাসে।
সারাটাদিন সাঁতরিয়ে খুব খেলা করে
হঠাৎ কভু আকাশ চিড়ে বৃষ্টি ঝরে।

Ads