বাড়ছে ঝুঁকি
১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪৭ পিএম
রাস্তাঘাটে পাঠশালাতে
বাড়ছে কিসের ঝুঁকি?
পড়া বাদে লাইন মেরে
মারছে পাশে উঁকি।
খাদ্যে ভেজাল দিচ্ছে রোজই
ফরমালিনের পণ
হাট-বাজারে চুপিচুপি
কমছে মাপের মণ।
হাসপাতালে বাড়ছে ঝুঁকি
কাজের কত চাপ!
মাথায় চড়ে নাচ্ছে কত
ফুস-ফুসানি সাপ!
ঘুষের টাকায় ফ্ল্যাট কিনে
মারছে জারিজুরি
বাড়ছে ঝুঁকি আয়- ব্যয়েতে
ভাঙছে নিয়ম-কুঁড়ি।


















