মানুষ তুমি
১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৫ পিএম
মানুষ তুমি তোমার আছে
সুন্দর একটা মন
অসুন্দরে জড়াও কেন
ভেঙ্গে তোমার পণ।
মানুষ তুমি ধরায় পেলে
শ্রেষ্ঠ জীবের মান
দুনিয়াবি চিন্তা করে
করছো মদ্যপান ।
মানুষ তুমি লিপ্ত হচ্ছো
পাপাচারে খুব
বিচারদিনে পড়বে ধরা
তোমার আসল রূপ।
মানুষ তুমি তোমার আছে
আকাশসম মন
আকাশ হয়ে স্বপ্ন দেখো
গড়তে এ জীবন।


















