হাতপাখা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৩ পিএম


হাতপাখা

দাবদাহ গরমে দেখিনি যা জনমে
মাঠ ফাটে গরমে রোদ্দুরি চরমে।

গরমের তেজ আজ বেড়ে গেছে খুব
ঘামে ঘেমে গতর যে জলে দিল ডুব।

অস্বস্তি অশান্তি  লাগে দেহ-মনে
পালায় কেমন করে জীবনের সনে।

লোডশেডিং বারেবারে হয় প্রতিদিন
গরমের তীব্রতায় কষ্ট সীমাহীন।

হঠাৎ মনে পড়ে হাতপাখার কথা
সজোরে ঘুরিয়ে পাই বেশ শীতলতা।

দেহ ভরে মন ভরে ভাল লাগা ক্ষণে
থাকি যেন এইগরমে হাতপাখার সনে।

Ads