রূপের রাণী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০১৮, ০২:২৮ এএম


রূপের রাণী

রূপের রাণী রূপটা  বিলায়

শরৎ কালটা এলে

সবুজ গাছের ডানায় ডানায়

চলে দুলে হেলে। 

 

জুঁই, চামেলি,পদ্মা, বকুল

সুবাস ছড়ায় ভবে

গন্ধে তাদের মুগ্ধ হয়ে

হর্ষে ভাসে সবে।

 

দখিন হাওয়ার পরশ পেয়ে

ধানের চারা হাসে

হাঁসের ছানা পুকুর জলে 

ডানা মেলে ভাসে।

 

নীলাকাশে মেঘের বধূ

ঢেউয়ের তালে চলে

আসমানি এই দৃশ্য দেখে

মন যায় সবার গলে।

Ads