মহররম

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫৫ এএম


মহররম

মহররমের চাঁদ উঠেছে
দেখবি যদি আয়,
কারবালার ফোরাত থেকে
কান্না শোনা যায়।

হায় হোসেন হায় হোসেন
চলছে ঘোড়সাওয়ার,
পানি বিহীন জীবন দিলো
হোসেন পরিবার।

সীমার খ্যাতি পেলো ওরা
কঠিন হৃদয় মনা,
আশুরার এই দিনটি এলে
শোকেতে হই ফানা।

Ads