আসছে শিশু-কিশোর ম্যাগাজিন রোদ্দুর

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৩ অক্টোবর ২০১৯, ০৩:০৩ পিএম


আসছে শিশু-কিশোর ম্যাগাজিন রোদ্দুর

নতুন বছরের নতুন আয়োজন নিয়ে ‘রোদ্দুর প্রকাশনী’ থেকে আসছে শিশু-কিশোর ম্যাগাজিন ‘রোদ্দুর’। ইতোমধ্যে সম্পাদক পর্ষদ লেখা ও বিজ্ঞাপন সংগ্রহ কার্যক্রম শুরু করেছে।

শিশু-কিশোর ম্যাগাজিন ‘রোদ্দুর’ গতানুগতিক ধারার চেয়ে ভিন্নরকম হবে। এতে সকল ধাঁচের লেখক বিভাগ অনুযায়ী লিখতে পারবেন। এটি হবে চমৎকার একটি সাহিত্যপত্র। এমনটি জানালেন ‘রোদ্দুর’ সম্পাদক প্রিন্স আশরাফ।

‘রোদ্দুর’র সূচনা সংখ্যাটি মানসম্মত লেখা দিয়ে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে থাকছে শিশু-কিশোর উপযোগী ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, ভ্রমণ, স্বাস্থ্য, সাংগঠনিক সংবাদ, আঁকাআকি, ফিচার, রম্যপাতা ‘কাঁচাগোল্লা’সহ অসংখ্য বিভাগ। বড়দের উপযোগী লেখাও ছাপানো হবে।

আগ্রহী লেখকদের এই (roddurmag2020@gmail.com) ই-মেইল ঠিকানায় স্বরচিত ও অপ্রকাশিত লেখা পাঠানোর অনুরোধ জানিয়েছেন ‘রোদ্দুর’র সহযোগী সম্পাদক শিশু সাহিত্যিক মোহাম্মদ অংকন। তিনি বলেন, ‘লেখকদের মানসম্মত রচনা ম্যাগাজিনটিকে রুচিশীল করে তুলবে বলে আশা রাখছি। আমাদের প্রকাশনায় বিজ্ঞাপনদাতাদেরও আন্তরিক সহযোগিতা কাম্য।’

 

Ads