নাচের তালে ফিট থাকার মন্ত্র

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৫ অক্টোবর ২০১৯, ০৪:১৪ পিএম


নাচের তালে ফিট থাকার মন্ত্র

নিয়ম করে জিমে গিয়ে এক্সারসাইজ করতে একঘেয়ে লাগে? তাহলে পছন্দসই নাচের কোর্সে ভর্তি হোন৷ শরীর-মন দুই থাকবে তরতাজা৷ নাচের তালে ফিট থাকার মন্ত্র  জানাচ্ছে আজ  প্রতিদিনের চিত্র


ফিটনেস রেজিম মানে শুধুই যে জিমে গিয়ে ট্রেডমিলে হাঁটা বা এক্সারসাইজ নয়৷ শরীর ফিট রাখতে নাচের কোনও তুলনা নেই৷ জুম্বা, সালসা, ফ্ল্যামেঙ্কোর মতো পশ্চিমী নাচ মেদ ঝরানোর মোক্ষম দাওয়াই৷ শুধু ওয়েস্টার্ন নাচই যে খুব ভালো ওয়ার্কআউট হতে পারে তা নয়, নিয়মিত ধ্রুপদী নাচের অভ্যাসেও শরীর ফিট থাকে৷ নাচ বলিউডের বহু অভিনেত্রীরও ফিটনেস রুটিনের অপরিহার্য অঙ্গ৷

 

 

ছবি - ফিটনেস ট্রেইনার #মোফাসাল আলিফ

যাঁরা খুব ছোটবেলা থেকেই যে কোনও একটি নাচ শিখেছেন, তাঁরা যদি মাঝপথে ছেড়েও দেন, তাহলে কিন্তু তাঁদের পক্ষে আবার নতুন করে শুরু করা খুব কঠিন হবে না৷ আর যাঁরা কোনওদিনও নাচ শেখেননি, তাঁদেরও কিন্তু হতাশ হওয়ার কিছু নেই৷

( নৃত্যশিল্পী লিপি মনিকা)

অনেক সহজ নাচের কিছু স্টেপও কিন্তু খুব ভালো এক্সারসাইজ হতে পারে৷ সেগুলো আয়ত্তে আনা এমন কিছু কঠিন নয়৷ যেমন অ্যারোবিক ডান্স এক্সারসাইজ৷ বাজারে এই ডান্স এক্সারসাইজের সিডিও আছে৷ আবার অনেক ফিটনেস প্রতিষ্ঠানে এই ধরনের ডান্স ওয়ার্কআউট শেখানোর ব্যবস্থাও রয়েছে৷ তাই শিখে নিয়ে বাড়িতে অনুশীলন করাই যায়৷

Ads