ইবির ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত


ইবির ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত


সলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক (সম্মান) ২০২৪ -২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।

সোমবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের বিভাগীয় কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং কারিকুলাম ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
এ সময় বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো.শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরীন। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

Ads