সি়আরসি'র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপন কর্মসূচি


সি়আরসি'র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপন কর্মসূচি

লো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভূবন’ স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পথশিশুদের অধিকার প্রতিষ্ঠা ও তাদের জন্য শিক্ষার সুযোগ তৈরি করার লক্ষ্যে প্রতিষ্ঠিত "কাম ফর রোড চাইল্ড" এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

 শনিবার (২৩ আগস্ট) বেলা ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর, শহীদ মিনার ও টিএসসিসির সামনে বৃক্ষরোপন করে সংগঠনটি। এসময় তারা কাঠগোলাপ, কামিনী, কাঁঠাল চাপা, জবা, শিউলি ও মেস্তাজবার সর্বমোট ৯ টি চারা রোপণ করেন।

 সাধারণ সম্পাদক ফারিহা আঁখি বলেন, আমরা আজ শিশুদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি যাতে তারা গাছের গুরুত্ব ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ হৃদয়ে ধারণ করতে পারে। আমাদের লক্ষ্য, তারা যেন গাছ লাগানোর উপকারিতা সম্পর্কে জানতে পারে এবং গুরুত্ব বুঝতে শেখে। আজ রোপণ করা প্রতিটি গাছই ফুলের গাছ। কারণ শিশুরা যেমন কোমল, তেমনি তারা ফুলের মতোই সুন্দর ও সম্ভাবনাময়। ফুলগুলোর হাত দিয়ে ফুলের আগমন। আমরা চাই, এই ছোট্ট হাতগুলো থেকেই ফুটে উঠুক ফুলের আগমন, সবুজে ভরে উঠুক আমাদের পৃথিবী।

 সভাপতি মো. নাজমুল হাসান বলেন, পরিবেশকে রক্ষা করা আমাদের প্রধান লক্ষ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা শিশুদের পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলছি যাতে তারা ছোটবেলা থেকেই প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ গড়ে তোলে। ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির জন্য আজ আমরা ফুলের গাছ রোপণ করছি। এই ফুলের গাছগুলো শুধু সৌন্দর্যই নয়, শিশুদের মনে পরিবেশের প্রতি মমতা ও যত্নের বীজও বপন করবে। আমাদের বিশ্বাস, আজকের এই ছোট্ট উদ্যোগ আগামীর সবুজ পৃথিবী গড়তে ভূমিকা রাখবে।

Ads