বিকাশে চাকরির সুযোগ, নিয়োগ ঢাকায়
২৫ মার্চ ২০২৪, ০৬:৫১ পিএম
ছবি- সংগৃহীত।
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রাইভেট ইউটিলিটি বিল পেমেন্ট বিভাগে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা: কি অ্যাকাউন্ট ম্যানেজার, ১টি।
আবেদনের যোগ্যতা: প্রার্থীর স্নাতক (বাণিজ্য শাখা) ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স নির্ধারিত নয়। কর্মস্থল ঢাকায়।
বেতন: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের সময়সীমা: আগামী ৩১ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে।
























