স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২০ এপ্রিল ২০২৪, ০৫:৪৩ পিএম


স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

ছবি- সংগৃহীত।


নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার গ্রুপ (টেক্সটাইল)। প্রতিষ্ঠানটির ফেব্রিক প্রসেসিং (ডাইং) বিভাগে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
 

পদের নাম ও সংখ্যা: টেকনিক্যাল ম্যানেজার, নির্ধারিত নয়।

 

আবেদনের যোগ্যতা: প্রার্থীর যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স ৫৭ বছরের মধ্যে হতে হবে। কর্মস্থল ময়মনসিংহের ভালুকায়।

 

বেতন: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেয়া হবে।
 

আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে।
 

আবেদনের সময়সীমা: আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।

 

 

Ads