অভিজ্ঞতা ছাড়াই ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৩ নভেম্বর ২০২৪, ১২:১১ পিএম


অভিজ্ঞতা ছাড়াই ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট

 
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড (জিএইচআইটিএল)। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন।
পদের নাম ও সংখ্যা: ডাটা এন্ট্রি অপারেটর, ২০০ জন।

আবেদনের যোগ্যতা: প্রার্থীকে এইচএসসি/ডিপ্লোমা পাস হতে হবে। এ ছাড়া কোনো অভিজ্ঞতার দরকার নেই। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। কর্মস্থল ঢাকার মিরপুরে।

বেতন: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের সময়সীমা: আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

 

Ads